রাজধানীর বংশালে একটি জুতা কারখানায় আগুনে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকাল ৪টা ২০ মিনিটে বংশালের আলুবাজারের অবস্থিত হাসানের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ইমরান (১৭), মানিক (২৬) ও ফারুক (৩৬)।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, ফারুকের শরীরের ২৬ শতাংশ, মানিকের ৯ ও ইমরানের ৩ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ শ্রমিক ফারুক জানান, বিকালে তারা সিগারেট খাওয়া অবস্থায় জুতা কারখানায় সলিউশনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে সলিউশনে আগুন ধরে যায়।
এরপর অন্য শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলেও জানান তিনি।
ওএফ
-
রাবি অধ্যাপক রেজাউল করিম হত্যা: মাসকাওয়াথ ওরফে আব্দুল্লাহ নামের এক জেএমবি সদস্য গ্রেফতার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি