ইউরোপে করোনাভাইরাস সবচেয়ে মারাত্মক আকার ধারণ করায় গতকাল ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ জন। আজ দেশটি থেকে আরও ১৫৫ জন যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ঢাকায় অবতরণ করেছে।

আজ (১৫ মার্চ) রোববার সকাল ৮টায় দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ নম্বর ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টা ৪০মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আরও ৫৮ বাংলাদেশি। হয়রাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, ঢাকায় নামার পর এদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিআরটিসি পরিবহনের দুটি বিশেষ বাসে করে তাদেরকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

গতকাল (শনিবার) সকালে এমিরেটসের ফ্লাইটে ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ জন। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের আশকোনায় হজ ক্যাম্পে নেয়া হয়েছিল। তবে প্রায় ১১ ঘণ্টা পর রাতে হোম কোয়ারেন্টাইনের জন্য বাড়িতে পাঠানো হয়।

এমবি