সিলেটে শিশু রাজন হত্যা মামলায় পলাতক কামরুলসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে এ অভিযোগ গঠন করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।
পলাতক আসামি কামরুল, মুহিত আলম, চৌকিদার ময়নাসহ ১৩ আসামির বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়। পাশাপাশি দণ্ডবিধির ২০১ ধারায় লাল গুম করার অপরাধে চার আসামি মুহিত আলম, চৌকিদার ময়না, শামীম ও তাজের বিরুদ্ধে আলাদা অভিযোগ গঠন করা হয়।
গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।
এআই





