ক্রিকেটকে ঘিরে আবেগী বাঙালীদের আগ্রহের শেষ নেই। দ্বিধা নেই যেকোন মূল্যে সোনার হরিণ টিকেট পেতে হাতাহাতি-মারামারি করতেও।

এমনটাই ঘটেছে শনিবার টিকেট সংগ্রহের সময়।

রবিবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচের টিকেট সংগ্রহের সময় ঘটেছে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা।

স্থানীয় সূত্র জানায়, এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের টিকিট কেনার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (উইসিবি) লাইনে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাইনে দাঁড়িয়ে থাকা দর্শকদের ওপর লাঠিচার্জ করে। এ সময় আহত হন বেশ কয়েকজন দর্শক। ক্ষুব্ধ দর্শকদের ছোড়া ঢিলে আহত হন বেশ কয়েকজন পুলিশও।

শনিবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় গোলযোগ।

মারামারি ও লাঠিচার্জের ঘটনায় মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ‍তাজ জানান, এখানে কোনো মারামারি হয়নি, সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে মাত্র।

 

এমআইএস।