কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে মো. রাসেল মাহমুদ (৩৬) নামের এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আজ শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা পাহাড়ের পাশে এ ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।নিহত রাসেল নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণঘোনা এলাকার বাসিন্দা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ দাবি করেন, আজ ভোররাতের দিকে টেকনাফ থানার শীর্ষ মাদক কারবারি হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা এলাকার আমীর হামজাকে ধরতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। সে সময় উজাইঅং চাকমার পাহাড়ের পাশে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল অস্ত্রধারী দুষ্কৃতকারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। একপর্যায়ে দুষ্কৃতকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আহত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়।

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেড