পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন ও উপজেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক নওরজ নিকোশিয়ার।

র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক নওরজ নিকোশিয়ার, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, পৌর মেয়র শামসুল হক ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা প্রমুখ।

এসময় তারা বলেন, শান্তি চুক্তির ফলে পাহাড়ে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে। পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করছে। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে।