নড়াইলে ৫ দিন ব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিন সোমবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সনদ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার প্রফেসর শহীদুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে’র অধ্যক্ষ ছামাদ উল্লাহ মজুমদার, জেলা প্রশাসক হেলাল মহমুদ শরীফ, নড়াইল আব্দুল হাই সিটি কলেজ’র অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, প্রশিক্ষক মাসুদ আহম্মেদ, আবু সাইদ, আলীম আল রেজা শোভন প্রমুখ।
হুমায়ুন/নাজিব





