ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ধর্ষণ মামলার আসামি মো. রফিকুল ইসলাম রফিককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। রফিক উপজেলার কাচিয়া ইউনিয়নের মো. হাসেমের ছেলে।
বোরহনউদ্দিন থানার অফিসার ইন চার্জ (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১০ সেপ্টেম্বর রফিক ও আওলাদ নামে দুই যুবক জোর করে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করলে ধর্ষকরা পলিয়ে যায়। আসামি রফিককে গ্রেফতার করা হলেও আরেক আসামি আওলাদ পালিয়ে রয়েছে।
কেএইচ





