ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদুল আজহাকে সামনে রেখে পুলিশ, র্যাব, বিজিবি'র সমন্বেয়ে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হবে। আর তা আগামিকাল (শুক্রবার) থেকেই কার্যকর করা হবে।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
কমিশনার বলেন, ঈদের ঘরমুখো মানুষ ও পশুর হাট গুলোতে নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, গোয়েন্দাদের সমন্বয়ে নিছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, কুরবানীর পশুর হাটে সিসি টিভি, ওয়াচ টাওয়ার কন্ট্রোল রুমের পাশাপাশি সাদা পোশাক এবং পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।
বাংক লেনদেনের ব্যাপারে কমিশনার বলেন, ঈদ উপলক্ষে ব্যাংকের যে সন্ধ্যাকালিন লেনদেন ব্যাবস্থা তাতে পুলিশের ননস্টপ নিরাপত্তা গ্রহন করা হবে। থেকে গ্রাহকদের কোন সমস্যা না হয়।
এমআর/এআই





