চাঁপাইনবাবগঞ্জ সদর থানা জামায়াতের শুরা সদস্য ও ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীর শিক্ষক মোঃ আকতারুল ইসলামকে সাদা পোষাকের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ধরে নিয়ে গেছে।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে বারঘরিয়া ইউনিয়নের লক্ষিপুরে নিজ বাসস্থানের সামনে থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

তার পরিবারের সদস্যরা জানান, সাদা পোশাকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পরিচয়ে তাকে বাড়ির সামনে থেকে আটক করে নিয়ে যায়। পরে থানায় খোজ করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

আকতারুল ইসলামের বাবা সবার কাছে তার ছেলের জন্য দোয়া চেয়েছেন।

জেআই