ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেছেন, যেটা সত্য ভোটার উপস্থিতি আসলে কিছুটা কম। তরুণ প্রজন্ম দেরি করে ঘুম থেকে ওঠে, তাই কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন ।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আই.এ.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আবুল কাসেম বলেন, ভোটার উপস্থিতি কিছুটা কম। তরুণ প্রজন্ম ঘুম থেকে দেরি করে ওঠে। তাই ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়লে তরুণ প্রজন্ম ঘুম থেকে উঠলে ভোটার উপস্থিতি বাড়বে।
তিনি বলেন, এখন পর্যন্ত ১৪টি ভোট কেন্দ্রে মারামারি, এজেন্ট বের করে দেয়া, কেন্দ্র দখলের অভিযোগ পেয়েছি। এর মধ্যে বাড্ডা, মোহাম্মদপুর, মিরপুর ও কুর্মিটোলার অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পর তা সমাধান করেছেন। তিনি জানান, সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল বাড্ডাতে। বিজিবির সঙ্গে অতিরিক্ত র্যাব পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এএস





