৩৩তম বিসিএসের ২০৭২ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ দিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের সাড়ে ৬ মাস পর এ নিয়োগ দেয়া হলো।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

গত বছরের ২১ নভেম্বর ৮ হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে ৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ