জসিম উদ্দিন নামে মানসিক প্রতিবন্ধী এক ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন তার মা জাহানারা বেগম। কুমিল্লার বরুড়া উপজেলার জানোরা গ্রামে রোববার ভোররাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বরুড়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মানসিক রোগী জসিম কিছুদিন সুস্থ, আবার কিছুদিন অসুস্থ থাকতেন। অসুস্থ অবস্থায় সে তার মাকে খুব জ্বালাতন করত। সম্প্রতি আবার অসুস্থ হয়ে বাড়ির সবাইকে মারধর করতে থাকে জসিম।
এ অবস্থায় শনিবার বিকাল থেকে তাকে বেঁধে রাখা হয়েছিল। পরে ভোরে তার মা জাহানারা ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। টের পেয়ে স্থানীয়রা এসে জাহানারাকে বেঁধে রেখেছে। তাকে পুলিশে সোপর্দ করা হবে।
এআর





