নোয়াখালী সদরের অশ্বদিয়া ইউনিয়নের দিনমনি বাজারে জুয়েলারি দোকানে তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করার সময় ৪যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে দিনমনি বাজারের মাহী জুয়েলারি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মহরম(১৯)কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শালঘর গ্রামের সফিক উল্যা ছেলে , আলা উদ্দিন (১৮) বিবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের লোকমান হোসেনের ছেলে, বাদশা(১৫) বাকলিয়া উপজেলার কালা মিয়া গ্রামের রাজ্জাকের ছেলে, রুবেল (২২) কুমিলা জেলার পাকবইঘর গ্রামের মিজানের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে জুম্মার নামাজ পড়ার জন্য যায়। এরই সুযোগে বিকালের ৬/৭ জনের চোরেরা মাহী জুয়েলারী দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে। পরে দোকানে থাকা ৪ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে বের হয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পেয়ে চোরদেরকে ধাওয়া করে। এলাকাবাসী একত্রিত হয়ে ৪চোরকে আটক করে গনপিটুনি দেয়। এলাকাবাসী সুধারাম থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সুধারাম থানার ওসি (তদন্ত) মীর্জা মো: হাসান জানান, ৪ চোরকে এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরির মামলার প্রস্তুতি চলছে।
এমএম





