চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার হাফেজ ফজলুল করিম (৫০), আবদুর রহমান (৩০), শাকিল হাসান (২৩) ও হাবিব মিজি (২৮)।

ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কেএইচ