রাজধানীর ভাটারা এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোর সোয়া পাঁচটায় এ লাশ উদ্ধার করা হয়।
গৃহবধূর নাম খাদিজা আক্তার ঝুমুর (২১), তার স্বামীর নাম আলামিন। তারা ৭৪২ হাজী সোনা মিয়া রোড, নয়ানগর বারিধারা কে ব্লক ভাটারা এলাকার বাসিন্দা।
ভাটারা থানার এসআই জাহিদুল ইসলাম সংবাদ পেয়ে ওই বাসার বাথরুমের ভেতর থেকে ওড়না পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
তার স্বামী পুলিশকে জানায়, তাদের দুই বছরের সন্তান আয়েশা রাতে কেঁদে উঠলে তিনি জেগে দেখেন তার পাশে তার মা নেই। তখন তাকে খুঁজে বাথরুমের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
ঢাকা, ২৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





