জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার নওদা নামক স্থানে পিকনিকের বাস উল্টে ৪০ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
আহত যাত্রীরা জানায়, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে ৫০-৬০ জন পিকনিকের উদ্দেশে বৃহস্পতিবার রাত ১১টার দিকে দিনাজপুরের স্বপ্নপুরীতে রওনা হয়। ভোর ৫টার দিকে তাদের বাসটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা নামক স্থানে হঠাৎ করে উল্টে জমিতে পড়ে যায়। এতে ওই বাসে থাকে ৪০ থেকে ৪৫ জনের মতো যাত্রী আহত হয়। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
ঘুমন্ত অবস্থায় চালক গাড়ি চালানোর জন্যই এ দুর্ঘটনা ঘটে। কারণ ওই সময় সড়কে অন্য কোনো যানবাহন ছিল না। দুর্ঘটনার পর গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে বলেও জানান যাত্রীরা।
সহকারী পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ফাঁকা সড়কে ঘুমন্ত অবস্থায় বাসটি চালানোর ফলে দুর্ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।’
এমই





