গাইবান্ধা সদর উপজেলায় বজ্রপাতেআলম মিয়া(২৮)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে বল্লমঝাড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যানআলহাজ্ব মোঃ এমারুল ইসলাম সাবিন জানান, বিকেলে আলম মিয়া গুড়ি গুড়ি বৃষ্টির সময় বাজার থেকে বাড়ী ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায়তিনি আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

এমএ