ঝালকাঠিতে সোনালী ব্যাংকের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রেমানন্দ মিস্ত্রী (৪০) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর ও কাউখালি উপজেলার সিমান্তবর্তী শিয়ালকাঠির নতুন বাজার এলাকায় বৃহস্পতবিার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রেমানন্দ মিন্ত্রী ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের ডুমুরিয়া এলাকার বিরেন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে। তিনি মঠবাড়ি আদালতের এটিএসআই হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় ওই মাইক্রোবাসের চালক (ঢাকা মেট্রো-চ ৫৩-৯৩০২) বিপ্লব রায়সহ পাঁচ জন আহত হয়েছেন। আহতদের রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত গাড়ির চালক বিপ্লব রায় জানান, পিরোজপুর সোনালী ব্যাংকের টাকা সরবরাহ শেষে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ির ব্রেক ফেল হয়। এতে গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। কাউখালির ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।

প্রেমানন্দ মিন্ত্রীকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহাবুবুর রহমান।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইউম জানান, নিহত প্রেমানন্দ মিন্ত্রী মঠবাড়ি আদালতের এটিএসআই হিসেবে কর্মরত ছিলেন। কাউখালি থানা পুলিশকে দুর্ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন

কেএইচ