রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানিতে পৌঁছেছেন।

স্থানীয় সময় শনিবার (০৯ অক্টোবর) দুপুর ১.৩০ মিনিটে তাঁকে বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে অবতরণ করে। খরব বাসস’র।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মিনী রাশিদা খানমকে স্বাগত জানান।

এরআগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি