দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো হয়েছে।

রোববার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অভিজিতের কফিন আনার পর রাখা হয় অপরাজেয় বাংলার পাদদেশে বানানো বেদীতে। তার আগেই ফুল হাতে সেখানে অপেক্ষায় ছিলেন বন্ধু, স্বজন, শুভানুধ্যায়ী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা। তার পরিবার জানিয়েছে, শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ গবেষণার জন্য মেডিকেল কলেজে দান করা হবে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা দেখে ফেরার পথে টিএসসি চত্বরের অদূরে দুর্বৃত্তদের হামলায় নিহত হন মুক্তমনা নামে একটি ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। তার স্ত্রী রাফিদা আহমেদ এ ঘটনায় গুরুতর আহত হন।

জেএ