একাধিক মামলার আসামী সন্ত্রাসী সংগ্রাম মোল্লা (৩৫) কে ধরতে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দর থানার এক এসআই আহত হন। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২ টায় চিরিরবন্দর থানার এসআই আব্দুর রহমান সন্ত্রাসী সংগ্রাম মোল্লা কে আমবাড়ীর বিসমিল্লাহ হোটেলের সামনে ধরতে যায়।

আরো জানা যায়, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী সংগ্রাম মোল্লা ধান ক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পুলিশ তাকে ধান ক্ষেতের মধ্য দিয়ে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হয়।

তাকে থানায় নিয়ে যাওয়ার সময় তার সংগিরা ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। এতে ধস্তা-ধস্তিতে এস আই আব্দুর রহমান আহত হয়। পুলিশ এক পর্যায় গুলি চালাতে চাইলে লোকজন ভয়ে পালিয়ে যায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ।

 

কেএইচ/এসএইচ