ময়মনসিংহের চরাঞ্চলের সেলিম বাহিনীর প্রধান পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী সেলিমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে গাজীপুরের হোতা পাড়া থেকে তাকে আটক করা হয়।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার চরাঞ্চলের মানুষের আতংক সেলিম বাহিনীর প্রধান পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী সেলিমকে শুক্রবার ভোরে গাজীপুরের হোতা পাড়া থেকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

চরাঞ্চলে সেলিমের নেতৃত্বে তার বাহিনী নিরহ মানুষকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, অত্যাচার, নির্যাতন ও বাড়ি ঘরে হামলা চালিয়ে চাদাঁ আদায় করত। এই বাহিনীর অত্যাচারে অনেকেই চরাঞ্চল ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

গ্রেফতারকৃত সেলিম বাহিনীর প্রধান সেলিমের নামে কোতোয়ালী থানায় খুন, অস্ত্র, চাদাঁবাজি, জমিদখল ও দ্রুত বিচার আইনসহ এক ডজন মামলা রয়েছে। তাকে দশ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয় বলেও জানান তিনি।

এসএইচ