চট্টগ্রাম হালিশহর থানার শান্তিবাগ মোড় থেকে নোয়াখালীর জলদস্যু মো. শহীদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এই সময় তার কাছ থেকে একটি এলজি ও দু’টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টায় তাকে গ্রেফতার করা হয়।

হালিশহর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু মো. শাহজাহান জানান, রাতে শন্তিবাগ এলাকায় মোটরসাইকেল তল্লাশির সময় শহীদ দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে নোয়াখালী থানায় কয়েকটি মামলা রয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ