পর্যটন নগরী কুয়াকাটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযত মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা পালিত হয়েছে। ২১ ফ্রেরুয়ারী রাত ১২টা ১মিনিটে শহিদ মিনারে শহিদের প্রতি ফুল দিয়ে শ্রোদ্ধা জানিয়ে শুরু হয় এ দিবসটি।
সকাল ৮ টা দিকে কুয়াকাটা পৌর আয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগ ও পৌর বিএনপিসহ বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, কুয়াকটা দাখিল মাদ্রসা, লতাচাপলী সঃ প্রাথমিক বিদ্যালয়ে সহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ দিনটি উপলক্ষে র্যালী বের করে। র্যালীটি কুয়াকাটা প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে রাখাইন মাঠে শেষ করে করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহিদের প্রতি দোয়া মোনাজাত করেন।
এ সকল র্যালি ও আলোচনা সভায় কুয়াকাটার নগর পিতা পৌর আওয়ামীলীগের সভাপতি আঃ বারেক মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহম্মেদ ভূইয়া, কুয়াকাটার পৌরসভার প্যানেল মেয়র পান্না মিয়া,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু অনন্ত মুখার্জী, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর সাগর মোল্লা কাউন্সিলর শাহআলম হাং প্রমূখ উপস্থিত ছিলেন।
সারাদিন কুয়াকাটায় বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ ছাড়াও মহিপুর থানার সদর, লতাচাপলী, ধূলসার, ডালবুগঞ্জ ইউনিয়নে মাতৃভাষা দিবস যথাযত মর্যাদায় পালন করা হয়।
হোসাইন/জারিফ





