বাসের ধাক্কায় আব্দুস সাত্তার নামে এনএসআইর এক মাঠ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকালে জাতীয় প্রসক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহবাগ থানার এসআই রবিউল ইসলাম জানান, সকালে প্রেসক্লাবের সামনে এম এ সাত্তার দাঁড়িয়ে ছিলেন। এসময় যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা গাবতলীগামী ৮ নম্বর বাস তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন।

ঢামেক এলাকার এনএসআইয়ের সদস্য পরাশ জানান, এম এ সাত্তার এনএসআইয়ের সদস্য ছিলেন। তিনি গুলশান এলাকায় কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করে এবং এর চালক মামুন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। 

জেএ, কেবি