নওগাঁর রাণীনগরে মাদক সেবন করার অপরাধে জুয়েল হোসেন (২৬) কে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া বিনতে তাবিব এ কারাদন্ড প্রদান করেন। জুয়েল হোসেন উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।

রাণীনগর থানার এএসআই জেসমান হোসেন জানান, গত শুক্রবার বিকেলে মাদকাসক্ত ছেলে জুয়েল হোসেনকে তার বাবা-মা বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে জুয়েলকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে জুয়েল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

রাব্বী/জারিফ