ববি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স সেন্টারে।
আজ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকাল ৮.৪০ মিনিটে বঙ্গবন্ধুর স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ করে সংগঠনের নেতাকর্মীরা। সম্মেলনে ১৩ টি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মু্হসিন উদ্দীন, জনাব রাহাত হোসাইন ফয়সাল, ড. হাফিজ আশরাফুল হক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদের ( গ্রেড ১৭-২০) সভাপতি মো: হাসানুজ্জামান।
সম্মেলন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। বক্তব্যতে তারা নিজেদের অধিকার ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন আয়োজন করায় তারা বরিশাল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দেন।
সম্মেলনে ববি উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের জন্য ইউজিসি থেকে সম্বনিত প্রজ্ঞাপন দিলে আপনাদের জন্য ও বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলকর।
মুজিববর্ষকে সামনে রেখে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ও সেমিনার আয়োজনের আহবান জানান।
ইমন/এএস





