কক্সবাজারের চকরিয়া উপজেলার হাড়বাং ইউনিয়নের গাইন্যাকাটা গ্রামে দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন বাবা।
এ সময় তিনি বাড়ির তিনটি ছাগলকে হত্যা ও তার স্ত্রীকেও আহত করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-শিশু জামাল হোসেন (৬) ও তানজিনা (৩)।
এ ঘটনায় বাবা মায়ানমারের আকিয়াবের আমরানাই ইউনিয়নের তানতলি গ্রামের মাকাসেমকে (৪৫) আটক করেছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, ঘাতক মাকাসেম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
এ ছাড়া অর্থনৈতিক দৈন্যতা ও পারিবারিক কলহের জের ধরেও এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এমকে





