এক লাখ টাকার জাল নোটসহ জায়েদ আলী (৩২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

শনিবার দিবাগত রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের পুরানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার এএনএ মুসাব্বীর নেতৃত্বে র্যা বের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

শায়েস্তাগঞ্জের পুরাতন বাজারের মেসার্স চৌধুরী অ্যান্ড কোম্পানি পেট্রোল পাম্পের সামনে ফুটপাত থেকে এক লাখ জাল টাকাসহ জায়েদকে আটক করে তারা।

জায়েদ আলী হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের দিদার হোসেনের ছেলে। উদ্ধারকৃত জাল টাকা ও জায়েদকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এআর