তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল আর নেই। ৬৫ বছর বয়সে বৃহস্পতিবার দুবাইয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ...রাজিউন)।
আনোয়ারুল ইকবাল দুবাইয়ে বসবাসরত তার দুই মেয়ের কাছে থাকতেন। সেখানে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তিনি ব্যায়াম করছিলেন। এ সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দুবাইয়ে অবস্থানরত প্রয়াতের স্ত্রী ডোরা আনোয়ার। আনোয়ারুল ইকবালের গ্রামের বাড়ি ফেনীর পরশুরামে।
এআর





