ভোলায় লঞ্চঘাট থেকে দুই কেজি গাঁজাসহ মো. মনির ওরপে লাল মনির (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ (২৯ এপ্রিল) সোমবার সকালে ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম -এর নেতৃত্বে একটি টিম ভোলা বালিয়া লঞ্চে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মো. মনির ওর লাল মনির ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আবু ছায়েদ রাড়ির ছেলে।
ভোলার গোয়েন্দা পুলিশ (ডিবির) ওসি শহিদুল ইসলাম বলেন, সোমবার সকালে লঞ্চে কয়েকজন মাদক ব্যাবসায়ী ভোলা লঞ্চঘাট এলাকায় এসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক মনিরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
শাহীন/এমবি





