জামলপুরের ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহসানুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

নারী নির্যাতন প্রতিরোধ এর জন্য বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করার উপর গুরুত্বারোপ করা হয়।

ইসলামপুর উপজেলায় নারী নির্যাতন যেন না হয় সেজন্য ব্যাপক গণসচেতনতা প্রয়োজন। বাল্যবিবাহ নারী নির্যাতনের অন্যতম একটি কারণ বিধায় ইসলামপুর উপজেলায় আর একটিও বাল্যবিবাহ হতে দেওয়া হবে না বলে উপস্থিত সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন।

এমবি