ফেনীর দাগনভূঞায় ইব্রাহিম অ্যান্ড ব্রার্দাস ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়া দাগনভূঞা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৯টায় দাগনভূঞা বাজারের চৌমুহনী রোড়ে পোস্ট অফিস সংলগ্ন ফিলিং স্টেশনে ও থানার সামনে এসব ঘটনা ঘটে।
ইব্রাহিম ফিলিং স্টেশনের মালিক বাদশা জানান, রাত ৯টায় ১০-১৫ জন মুখোশধারীরা এসে পাম্পের ভিতরে ৮-১০টি কয়েকটি ককটেল ফাটায়। এতে পাম্পের ভিতরে তেলের ৪টি মেশিন নষ্ট হয়ে যায়। পরে তারা অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর করে চলে যায়।
এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এদিকে, একই সময় দাগনভূঞা থানার সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।
জেআই





