মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর এক সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির আদালত।
অভিযুক্ত ব্যক্তির নাম নীলাশ দাশ। তার বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী ইসলামী স্টেটকে সহযোগিতা করারও অভিযোগ এনেছে আদালত।
বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, নীলাশ দাশ একজন বাংলাদেশি নাগরিক এবং একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রেরও বৈধ নাগরিক। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী স্টেটকে সহযোগিতা করার অপরাধে তিনি অভিযুক্ত।
এমএনজে





