ভূমিহীন মুক্তিযোদ্ধা জামির উদ্দিনের ৬ সদস্যের সংসার চলছে তার দিনমজুরের কাজের মাধ্যমে। নিজের জমি না থাকায় তিনি অন্যের জায়গায় বসবাস করেন।
গাজীপুরের সদর উপজেলার ছোট কয়ের গ্রামের মৃত আবুবক্কর ভুঁইয়ার ছেলে মো. জমির উদ্দিন (৬৫) ৩ নং সেক্টরের অধীনে থেকে আগড়তলার পালাটোনা ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে হেজামারা হোল্ডিং ক্যাম্প থেকে সশস্ত্র অবস্থায় গ্রুপ কমান্ডার আব্দুল বাতেন মোল্লার নেতৃত্বে একশ পাঁচ জনের দলের সাথে এ দেশে প্রবেশ করেন।
ইউপি ডেপুটি কমান্ডার নুরুজ্জামান জানান, জমির উদ্দিনের মত অসহায় ভূমিহীন একজন সহযোদ্ধার জন্যে বার বার চেষ্টা করেও একখণ্ড ভূমি বা প্লটের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছি। এরপরও হাল না ছেড়ে সহযোদ্ধা জামির উদ্দিনের জন্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ১টি প্লটের দরখাস্ত করেন।
ইউনিয়ন, থানা ও জেলা কমান্ডকে অবহিত করে এই দরখাস্ত দেয়া হয়েছে বলে তিনি জানান। একমাত্র সম্মানী ভাতা ছাড়া সরকারি আর কোনো সুযোগ-সুবিধা অদ্যাবধি পাননি মুক্তিযোদ্ধা জমির উদ্দিন।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





