কুমিল্লার হোমনা থানার কলাগাছিয়া গ্রামে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির বয়স ৮ বছর।
একই গ্রামের শিমন (১৭) নামের এক যুবক রবিবার বিকেলে এ ঘটনা ঘটায়।
মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, ‘মেয়েটিকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
ঢামেকে ভর্তির সময় সঙ্গে থাকা মেয়েটির মামা জানান, বিকেল ৪টার দিকে শিমন মেয়েটিকে ফুসলিয়ে ওই গ্রামের এক ধইঞ্চা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মেয়েটিকে উপজেলা (হোমনা) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ধর্ষণের শিকার ওই মেয়েটি হোমনায় তার নানাবাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করে। মেয়েটির বাবা বিদেশ গমনের জন্য গত তিন দিন আগে ঢাকায় আসেন। তাকে বিমানে উঠিয়ে দিতে মেয়ের মাও ঢাকায় রয়েছেন।
এমকে





