গাইবান্ধার কারাগারে শাহারুল ইসলাম (২৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।
শাহারুল ইসলামের বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আবদুর রাজ্জাক।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. মাসুদুর রহমান জানান, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে গ্রেফতার হয়ে দুই মাস ধরে জেলহাজতে আছেন শাহারুল ইসলাম। শুক্রবার ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরও জানান, শাহারুলের ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী মৃত্যুর বিষয়টি করে জানান, শুক্রবার ভোরে শাহারুলকে অর্ধঅচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ধারণা করা হচ্ছে হার্ট এ্যাটাকে শাহারুল ইসলামের মৃত্যু হয়েছে।
কেএইচ





