নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদিশপুর গ্রামের আলতু মিয়ার ছেলে আব্দুল আজিজ (১৬) কে অপহরন করেছে দুর্বৃত্তেরা।

অপহরণের ২৫ ঘন্টা পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। আজিজ চন্দ্রগঞ্জ পুর্ব বাজার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

গত শুক্রবার রাত ৯টায় বাজারে কেনাকাটা করে বাজার থেকে বাড়ি ফেরার পথে অপহরণ হয় আব্দুল আজিজ। রাতেই আজিজের পিতা আলতু মিয়া বেগমগঞ্জ থানায় জিডি করে। কিন্তু জিডি করার ২৫ ঘন্টা পরেও এখনো তাদের খোঁজ দিতে পরেনি পুলিশ।

এদিকে বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, কিশোর আব্দুল আজিজকে কে বা কারা অপহরণ করায় আলতু মিয়া থানায় অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে জিডি করেছে। অপহৃতা কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে।

এআই