যারা ব্লগার ও লেখকদের হত্যা করেছে তারাই একাত্তরে পাক বাহিনীর সঙ্গে যুক্ত ছিল বলে মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, আমরা সাধারণ মানুষ নিরাপত্তা চাই। কেননা দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে এই সাধারণ মানুষের নিরাপত্তার উপর। তাই রাষ্ট্রকে নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এসএ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হায়েকুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুর নবী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
এআই





