পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ এবং এলাকাবাসীর প্রাণান্ত চেষ্টা সত্ত্বেও ভেঙ্গে গেল বগুড়ার সারিয়াকান্দিতে অবস্থিত যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় পানির প্রবল চাপে বিলীন হয়ে যায় কামালপুর ইউনিয়ন রৌহাদহ বাজারের উত্তর পাশে অবস্থিত বাঁধটির ৫০-৬০ ফুট অংশ।
বর্তমানে ওই অংশ দিয়ে তীব্র বেগে প্রবেশ করছে বন্যার পানি। এই বাঁধ ভেঙ্গে যাওয়ায় এখন সারিয়াকান্দি সহ বগুড়া ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল বন্যাকবলিত হওয়ার হুমকির সম্মুখীন। পাশাপাশি বন্যাকবলিত হতে পারে বগুড়া শহরও।
বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনিরুজ্জামান মনি ও পানি উন্নয়ন উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোত্তালিব।
উল্লেখ্য, ভেঙ্গে যাওয়ার আগে ফাঁটল দেখা দিয়েছিলো বাঁধের ওই অংশে। পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ বাঁধটি রক্ষায় চেষ্টা নেয়া হয়।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





