শিল্পাঞ্চল আশুলিয়া থানায় যৌতুক না পাওয়া স্ত্রীকে মারধর করে চুল কেটে দিয়েছেন মহিউদ্দিন নামে এক পুলিশ কনস্টেবল।
রবিবার রাতে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে।
রাতেই প্রতিবেশীরা আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, নির্যাতিতা গৃহবধূর নাম শিল্পী বেগম (৩৫)। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাসিন্দা। তার স্বামী কনস্টেবল মহিউদ্দিন ঢাকার ধামরাই থানার বাথুলী এলাকার তারু মিয়ার ছেলে।
শিল্পী বেগম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান মহিউদ্দিন। এর মধ্যে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার কথা বলে তার কাছ থেকে কৌশলে চার লাখ টাকা হাতিয়ে নেন। ১৫ দিন আগে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই নতুন ঘর তোলার কথা বলে আরও চার লাখ টাকা যৌতুক দাবি করেন মহিউদ্দিন।
তিনি জানান, দাবি অনুযায়ী যৌতুকের টাকা না দেওয়ায় রবিবার রাতে তাকে বেদম প্রহার করেন মহিউদ্দিন। এতে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। এ সময় তার মাথার চুল কেটে দেন পাষণ্ড স্বামী। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, এ ধরনের কোনও ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবো।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
জাতীয়
যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কাটলেন কনস্টেবল
শিল্পাঞ্চল আশুলিয়া থানায় যৌতুক না পাওয়া স্ত্রীকে মারধর করে চুল কেটে দিয়েছেন মহিউদ্দিন নামে এক পুলিশ কনস্টেবল। রবিবার রাতে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে





