বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন, তিন পার্বত্য জেলায় প্রবেশে এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন নিতে হবে বিদেশি নাগরিকদের।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ইসলামি ফাউন্ডেশনের চেক বিতরণের সময় ‍তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশিদের প্রবেশে অনুমোদন ছাড়াও বিদেশি কর্মকর্তা, গবেষক নিয়োগের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। পার্বত্য এলাকায় কার্যক্রম পরিচালনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। এসব এলাকায় সেই মন্ত্রণালয় তাদের কার্যক্রমও তদারকি করবে বলে জানান ।

এনজিওগুলো গঠনের জন্য নিজস্ব গঠনতন্ত্র, পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদ থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আইনের ব্যতয় হলে শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মিজানুল হক।

জেআই