সোমবার রাতে উপজেলার ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসুনা বেগম রংপুরের মিঠাপুকুর থানার গোপালপুর গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। তিনি ধামরাইয়ে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, রাতে উপজেলার ঢুলিভিটা এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্ট চলছে বলে জানান ওসি।
এমআর





