বরগুনার হতদরিদ্র মেধাবী মেডিকেল ছাত্রী কনাকে বই কেনার জন্য অর্থ সহায়তা এবং ডাক্তারি পাশ না করা পর্যন্ত পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বৃহস্পতিবার দুপুরে কনার হাতে তিনি ৩০ হাজার টাকা তুলে দেন তিনি।
বরগুনার আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের চাওড়া কালিবাড়ি সড়কের অটোচালক কবির হোসেনের মেয়ে সামসুননাহার কনা। তিনি দিনাজপুরের এম. আবদুর রহিম মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।
মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কনা টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না। তখন আমতলীর ইউএনও মনিরা পারভীন, ব্যবসায়ী মশিউর রহমান শিহাবসহ একাধিক ব্যক্তি কনাকে ভর্তির জন্য সহায়তা করেন।
সহায়তার টাকায় কনা মেডিকেল কলেজে ভর্তি হলেও বই কেনাসহ হোস্টেলে থাকা-খাওয়ার খরচের চিন্তায় পড়েন।
বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসক কনাকে বই কেনার টাকা দিয়ে ডাক্তারি পাশ না করা পর্যন্ত পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এম বিল্লাহ





