কুমিল্লার দেবিদ্বার উপজেলার পাবলিক হেলথ সড়কের একটি ভাড়াটিয়া বাসা থেকে সানজিদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত সানজিদা প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সানজিদা তার দুই বাচ্চাকে স্কুলে দিয়ে বাসায় আসেন। পরে স্কুল থেকে বাচ্চারা বাসায় এসে ঘরে তালা ঝুলতে দেখে তাদের খালার বাসায় যায়।
পরে সানজিদার বোন বাসায় এসে ঘরের দরজার তালা ভেঙে সানজিদাকে বিছানায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সানজিদাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
এমবি





