ঠাকুরগাঁও জেলাসহ একযোগে ৪টি উপজেলায় মুক্তিযোন্ধা কমপ্লেক্স উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার  শহরের টাংগন নদীর তীরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩ তলা নবনিমর্মিত ভবনের উদ্বোধন করেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে পর্যায়ক্রমে জেলার বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার প্রত্যেকটি প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩ তলা নবনিমর্মিত ভবনের উদ্বোধন করেন। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর গণপূর্ত বিভাগ বাস্তবায়ন করে। আর ৩টি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর কাজ বাস্তবায়ন করে এলজিইডি।

উদ্বোধনকালে ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, জেলা প্রশাসক মুকেশ চন্দ্রবিশ্বাস, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়সহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএ