বন্দরের দায়িত্ব পালনকালে আনন্দ বড়ুয়া (২২) নামের এক পুলিশ কনস্টেবল নিজের গুলিতে আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বন্দরের তিন নম্বর গেটে এ ঘটনা ঘটেছে।
এই ব্যাপারে জানতে সিএমপির বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজবিডি চট্রগ্রাম প্রতিনিধি কে জানান...এটা কি দূর্ঘটনা নাকি আত্মহত্যা?এই ব্যাপারে আমি আপাতত মন্তব্য করতে পারব না।যেহেতু এটা তদন্ত চলচে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর জানান, আনন্দ বড়ুয়া দায়িত্ব পালনকালে অসর্তকতার কারণে তার অস্ত্র থেকে গুলি বেরিয়ে আহত হয়েছেন।
তাকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মাসুম/এআই





