কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক দেলোয়ার হোসেন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত হন তিনি। পরে বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানার শিবপুর গ্রামে।
আহতদের মধ্যে মুন্সীগঞ্জের আব্দুর রহিম (৩৫), কুমিল্লার হোমনা উপজেলার আতিক (২০), নোয়াখালী সদরের শিবপুর এলাকার খোরশেদ আলম (২৫), আরিফুল ইসলাম (৩৭), বেগমগঞ্জ উপজেলার বেলায়েত (২৮), মাইজদী উপজেলার মজনু (২৫), চৌমুহনি উপজেলার মোতালেব (২৭), টাঙ্গাইলের জাঙ্গালীয়া এলাকার আহসান হাবিব (৩৮), গাজীপুরের জয়দেবপুর এলাকার শহিদুল (৪৫) ও একই এলাকার আব্দুল খলিলের (৩৭) নাম জানা গেছে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, রাতে নূরীতলা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী হিমাচল পরিবহনের বাস ও বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক দেলোয়ারসহ অন্তত ২১ জন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে দেলোয়ারের মৃত্যু হয়।
এএইচ





