মাইক্রোবাসে ধর্ষিতার সহায়তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই ধর্ষণের ঘটনা এমন সময় ঘটল যখন দেশের নেতৃস্থানীয় পর্যায়ে নারীরা। এ ঘটনায় যেন পুলিশ মামলা এবং তদন্ত ভালোভাবে করে সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ষিতার নাম প্রকাশ না করায় সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, বর্তামন সিসি ক্যামেরা বৃদ্ধি পাওয়ায় অনেক অপরাধ ধরা সহজ হয়েছে। এ ধরনের ঘটনা যুগ যুগ ধরে ঘটে আসছে। বর্তমান নারীরা অনেক সচেতন হয়েছে। এ ঘটনার দ্রুতই একটা সুরাহা হবে বলে আশা করছি।

এমআর/কেএইচ